রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবিতে মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৪:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) আয়োজনে গণ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।

রোববার (৩ মে) বেলা ২ টায় র‍্যালি ও মানববন্ধন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়।

ক্যাম্পাস সাংবাদিকতার সমসাময়িক প্রেক্ষাপট তুলে ধরে গবিসাসের সভাপতি মোজাহিদুল ইসলাম নিরব বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতার প্রশ্ন বা সংবাদ নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে, কিন্তু সংগঠিতভাবে মব সৃষ্টি করে সাংবাদিকদের হেনস্তা বা হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতা অনেকটা জলে বসে কুমিরের সঙ্গে লড়াই করার মতো। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হেনস্তার ঘটনা নতুন নয়। তাই এ পেশায় টিকে থাকতে হলে ধৈর্য, সাহস ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি।’

দিবসটি উপলক্ষে সকল সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানিয়ে গবিসাসের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, ‘একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম সত্য তুলে ধরতে, জনমত গঠন করতে এবং সমাজের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

তিনি আরও বলেন, ‘তথ্যপ্রবাহের এই যুগে গণমাধ্যমের দায়িত্ব বহুগুণে বেড়েছে। বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনই একটি সচেতন, মানবিক ও নিরাপদ সমাজ গঠনের প্রধান হাতিয়ার হতে পারে। মুক্ত গণমাধ্যমের পথচলা আরও শক্তিশালী হোক এটাই আমাদের প্রত্যাশা।’

কর্মসূচিতে গবিসাসের অন্যান্য নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close