শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
ধর্মীয় অবমাননার বিরুদ্ধে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
গবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১০:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সনাতনী ধর্মীয় স্লোগান ও অনূভুতিতে আঘাতের মাধ্যমকে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘বাণী অর্চনা সংঘ’ একাডেমিক ভবনের সামনে থেকে র‍্যালি নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করেন। 

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

মানববন্ধনে তারা ‘সাম্প্রদায়িকতার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ধর্ম আমার প্রাণ, সইব না আর অপমান’, ‘প্রশাসন ঘুমিয়ে কেন, জবাব চাই জবাব চাই’ স্লোগান দিতে থাকে।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বিভাগের শিক্ষার্থী ও বাণী অর্চনা সংঘের সদস্য উৎস রায় চৌধুরী বলেন, ‘সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সক্রিয় একটি গ্রুপ আমাদের ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা করেছে৷আমাদের ধর্মকে ব্যঙ্গাত্বকভাবে ব্যবহার করে পোস্ট করেছে। ধর্মীয় অনুভূতিতে এমন অবমাননা মানা হবেনা। আমরা ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।’

বায়োকেমিস্ট্রি দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অর্পিতা সন্ন্যাসী স্মৃতি বলেন, ‘ক্রাইম ইন জিবির পোস্টের মাধ্যমে ধর্মের ওপর আঘাত আনা হয়েছে। যা ন্যাক্কারজনক ঘটনা। এসব কর্মকাণ্ডে যারা জড়িত প্রশাসনকে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই। যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কোষাধক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন,‘ সাম্প্রতিক সময়ে করে কুচক্রী একটি মহল সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার জন্য তারা তাদের পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন প্রচারণা করে আসছে৷ প্রশাসনকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধর্মীয় অবমাননার বিরুদ্ধে   গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close