রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
প্রিয় ক্যাম্পাস
ধর্মীয় অবমাননার প্রতিবাদে গণ বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যমে সনাতনী ধর্মীয় স্লোগান ও অনুভূতিতে আঘাতের অভিযোগে ধর্মীয় অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

রোববার (৩ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘বাণী অর্চনা সংঘ’ একাডেমিক ভবনের সামনে থেকে একটি র‍্যালি বের করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন করে। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় তারা “সাম্প্রদায়িকতার কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “আমার ধর্ম আমার প্রাণ, সইব না আর অপমান”, “প্রশাসন ঘুমিয়ে কেন, জবাব চাই জবাব চাই”—এমন স্লোগান দেন।

এ প্রসঙ্গে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষার্থী ও বাণী অর্চনা সংঘের সদস্য উৎস রায় চৌধুরী বলেন, “সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে সক্রিয় একটি গ্রুপ আমাদের ধর্মীয় সম্প্রীতি ভঙ্গ করার চেষ্টা করেছে। আমাদের ধর্মকে ব্যঙ্গাত্মকভাবে ব্যবহার করে পোস্ট করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে এমন অবমাননা মেনে নেওয়া হবে না। আমরা ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

বায়োকেমিস্ট্রি বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী অর্পিতা সন্ন্যাসী স্মৃতি বলেন, “ক্রাইম ইন জিবির পোস্টের মাধ্যমে ধর্মের ওপর আঘাত আনা হয়েছে, যা ন্যাক্কারজনক ঘটনা। এসব কর্মকাণ্ডে যারা জড়িত, প্রশাসনকে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে।”

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রহিম বলেন, “সাম্প্রতিক সময়ে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিচয় গোপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে। প্রশাসনকে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণ বিশ্ববিদ্যালয়   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close