রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে বিদেশি শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ৮:৩১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিশ্বের বিভিন্ন দেশ থেকে পড়তে আসা  শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০৪ মে) বিকাল সাড়ে ৫টায় এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.  মো. এনামউল্ল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.  এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড.  এস এম এমদাদুল হাসান, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. মহিদুল হাসান, ইন্টারন্যাশনাল হলের হলসুপার প্রফেসর ড. মো. আদনান আল বাচ্চু। এছাড়াও অন্যান্য শিক্ষক, কর্মকর্তা দেশ ও বিদেশের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্টারন্যাশনাল হলের সহকারী  হলসুপার প্রফেসর ড. মারুফ আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, “খেলাধুলার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। আমরা নেতিবাচক কর্মকান্ড দিক থেকে নিজেদের রক্ষা করে সুস্থ বিনোদনের সাথে নিজেদের যুক্ত রাখার মাধ্যমে উজ্জীবিত থাকতে পারি।”

উপাচার্য আরও বলেন, “আমাদের দেশের শিক্ষার্থীদের মতো করেই তারা যেন এই বিশ্ববিদ্যালয়কে নিজের মনে করে পড়াশোনা করতে পারে আমাদের সে পরিবেশ নিশ্চিত করতে হবে। বিদেশি পুরুষ শিক্ষার্থীদের জন্য যেমন খেলাধুলার আয়োজন করা হয়েছে নারী শিক্ষার্থীদের জন্যও যেন সুন্দর আয়োজন অনুষ্ঠিত হয় সে বিষয়েও তিনি নির্দেশনা দেন। 

উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীরা যেন সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তাঁদের খেলাধুলা, চিত্তবিনোদন, পড়াশোনা সম্পন্ন করে বহির্বিশ্বের মানুষের কল্যাণে কাজ করতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা পরিবার থেকে দূরে আছি এই বিশ্ববিদ্যালয়ই আমাদের পরিবার। আশা রাখছি ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন সম্পন্ন হবে।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close