শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
গবির ডিবেটিং সোসাইটির নেতৃত্বে রুম্মান-বিজয়
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মে, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জিবিডিএস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুম্মান হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বিজয় হোসেন।

সোমবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও সংগঠনের উপদেষ্টা এনামুল হক আট মাস মেয়াদি এ কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেন।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি কানিজ ফাতিমা লিমা ও মো. রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিমা আমিন, কোষাধ্যক্ষ মো. রাতুল আসাদ নকিব, সহ-কোষাধ্যক্ষ সাদিয়া আফরিন স্নিগ্ধা ও দপ্তর সম্পাদক মোসা. আনিকা হাসান নিসা।

এছাড়া বাংলা বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক হয়েছেন আইনুন নাহার ক্যামি এবং ইংরেজি বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান। জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরাবী ইমরোজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তাইফ আশফাক তাসিন এবং সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরেফিন রিশাদ।

কার্যনির্বাহী সদস্যরা হলেন দিব্য জ্যোতি চক্রবর্তী, এসএম রাকিব হাসান এবং এইচএম. কামরুজ্জামান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গবির ডিবেটিং সোসাইটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close