সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
আন্তর্জাতিক
চীনে কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে উদ্ধার তৎপরতায় নামেন শতাধিক কর্মী। ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় সময় সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার ৩ কিলোমিটার এলাকার মধ্যে থাকা সবাইকে সরিয়ে নেন।

উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনায় প্রায় ৫০০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়েছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আতশবাজি কোম্পানিটির দায়িত্বে থাকা ব্যক্তির বিরুদ্ধে ‘নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা’ নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানা এলাকার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজ চলাকালে উচ্চ ঝুঁকি তৈরি করছিল। উদ্ধারকাজের সময় ৩ কিলোমিটার এলাকায় থাকা সবাইকে সরিয়ে নেয়ার পাশাপাশি ‘দ্বিতীয় দফা দুর্ঘটনা’ এড়াতে এলাকা আর্দ্র রাখার মতো ব্যবস্থা নেয়া হয়।

বিবিসি বলছে, বিস্ফোরণের প্রভাব এতটাই তীব্র ছিল যে কারখানার কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচও ভেঙে যায়। ঘটনাস্থল থেকে সম্প্রচারিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছেন সিসিটিভির এক প্রতিবেদক।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খুঁজে বের করা এবং আহতদের দ্রুত উদ্ধার করতে সর্বোচ্চ প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেছেন তিনি।

বেইজিং নিউজকে এক বাসিন্দা জানান, কারখানা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে তার বাসা। বিস্ফোরণে উড়ে আসা পাথরের কারণে এখন গ্রামবাসীদের বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের বাড়ির কাচ ভেঙে গেছে, অ্যালুমিনিয়ামের জানালার ফ্রেম বেঁকে গেছে, এমনকি স্টেইনলেস স্টিলের দরজাও বিকৃত হয়ে গেছে।’

আরেক বাসিন্দা জানিয়েছেন, ভয়ের কারণে তিনি গ্রাম ছেড়ে চলে গেছেন।

মূলত লিউইয়াং শহর আতশবাজি উৎপাদনের জন্য পরিচিত এবং বিভিন্ন প্রতিবেদনে এটিকে বিশ্বের বৃহত্তম আতশবাজি উৎপাদনকারী শহর হিসেবে উল্লেখ করা হয়।

অবশ্য চীনে আতশবাজি কারখানা ও দোকানে বিস্ফোরণের ঘটনা নতুন নয় এবং প্রায়ই প্রাণঘাতী ঘটনা ঘটে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চীন   কারখানা   ভয়াবহ বিস্ফোরণ   নিহত ২১  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close