সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আন্তর্জাতিক
আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব : মমতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০:৩৬ পিএম
মমতা ব্যানার্জি

মমতা ব্যানার্জি

বিধানসভা নির্বাচনে ভরাডুবি হলেও মুক্ত পাখি হয়ে মানুষের সেবায় কাজ করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি। একই সঙ্গে ভারতের জাতীয় রাজনীতিতে যোগ দিয়ে ইন্ডিয়া জোটে আরও সক্রিয়ভাবে যুক্ত হওয়ার কথাও জানিয়েছেন মমতা।

মঙ্গলবার (৫ মে) কলকাতার কালীঘাটের নিজের বাসভবনে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে এমন মন্তব্য করেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জী। এসময় মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উপস্থিত ছিলেন।

পরে কি করবেন এমন প্রশ্নে মমতা ব্যানার্জী বলেন, ‘আমি এখন মুক্ত পাখি, মানুষের সেবায় কাজ করব। তবে পরবর্তী পদক্ষেপ আমরা দলগতভাবে ঠিক করব এবং আপনারা সবাই তা জানতে পারবেন।’

সাংবাদিকদের মমতা ব্যানার্জী বলেন, আমরা হারিনি। অত্যন্ত ১০০টি আসন গায়ের জোরে লুট করে নেওয়া হয়েছে। এই নির্বাচনে নির্বাচন কমিশনই আসল ভিলেন (খলনায়ক)। ভোটের ঠিক দুদিন আগে ষড়যন্ত্র করে দলের একাধিক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এমনকি নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক কর্মকর্তাদের বদল করে তৃণমূলকে আটকানোর চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক জীবনে দীর্ঘ লড়াই দেখলেও এমন নজিরবিহীন নির্বাচন আগে কখনো দেখিনি।

মমতা ব্যানার্জী আরও বলেন, জাতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়া অ্যালান্সের শক্তি বৃদ্ধিতে কাজ করব। বাহাত্তরের সন্ত্রাসকে আমরা চোখে দেখিনি তবে এই সন্ত্রাস সব সন্ত্রাসকে ছাড়িয়ে গেছে। সোনিয়া জি, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন আমাকে ফোন করেছেন। ইন্ডিয়া জোটের সব মিত্ররা আমাকে বলেছেন যে তারা সম্পূর্ণভাবে আমার সঙ্গে আছেন।

মমতা ব্যানার্জী অভিযোগ করে বলেন, আমার সব ইলেকশন এজেন্টেকে মারধর করা হয়েছে। আমি এ বিষয়ে অভিযোগ জানিয়েছি। কিন্তু কাকে অভিযোগ জানাবো, সে তো পুরোপুরি বিক্রি হয়ে গেছে। এই হয়েছে বাংলায়। বাংলার আসল চেহারা অন্যরকম। যে চেহারাটা বেরিয়ে এসেছে সেটা কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশনার এবং কেন্দ্রীয় বাহিনীর ও বিজেপির মিলিত চেহারা।

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদের জন্য চেষ্টা করলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটেছে। এই নির্বাচনে বিজেপি ২০৬ আসন পেয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮১ আসন। ২০২১ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি ২৯৪ আসনের মধ্যে মাত্র ৭৭টি আসন পেয়েছিল।



আরও সংবাদ   বিষয়:  মুক্ত পাখি   মানুষের সেবায় কাজ   মমতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close