শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবির আইসিটি সেলের নতুন পরিচালক ড. মেহেদী হাসান
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৯:৫৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আইসিটি সেলের নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসান জুয়েল।

মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে আইসিটি সেলের পরিচালকের (অতিরিক্ত দায়িত্ব) দায়িত্ব প্রদান করা হলো। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নবনিযুক্ত পরিচালক ড. মেহেদী হাসান জুয়েল বলেন, ‘আমার প্রধান অগ্রাধিকার হবে পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে র‍্যাঙ্কিং-সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য ওয়েবসাইটে কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও উপস্থাপন করা, যাতে বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতা পায়। এছাড়াও অ্যালামনাই ডাটাবেজ তৈরি, শিক্ষার্থী ও গবেষকদের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ডিজিটাল টুলস প্রাপ্তির ব্যবস্থাসহ আরও কিছু পরিকল্পনা রয়েছে। আইসিটি সেলের নিয়মিত সেবাগুলো, যেমন ক্যাম্পাস, হল ও ডরমিটরির ইন্টারনেট সেবার রক্ষণাবেক্ষণ ও দ্রুত সমস্যা সমাধান, আরও বেগবান করতে উদ্যোগ গ্রহণ করব।’

উল্লেখ্য, ড. মেহেদী হাসান জুয়েল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close