শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের গবেষণাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ সকাল ১০ টায়  উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

‘স্ট্যাটিস্টিকাল অ্যানালাইসিসি, সায়েন্টেফিক পেপার অ্যান্ড থিসিস রাইটিং’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম এনামউল্ল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড.  এম জাহাঙ্গীর কবির।

এছাড়াও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এসএম এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

কর্মশালার সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর পরিচালক প্রফেসর ড. মো. আলমগীর হোসেন। 

প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের প্রধানতম কাজ হওয়া উচিত গবেষণা। ছাত্রজীবন থেকেই গবেষণার সাথে যুক্ত হতে পারলে পরবর্তীতে একজন ভালো মানের গবেষক হওয়ার কাজটি সহজ হয়।কারণ কিভাবে তথ্য সংগ্রহ করতে হয়, পেপার লিখতে হয় এ বিষয়ে দক্ষতা অর্জন করা যায়। গুণগত মানের গবেষক হওয়ার জন্য বেশি বেশি গবেষণায় সময় দিতে হবে।অনেকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়ে গবেষণার  কাজ করেন। এতে করে গবেষণার সঠিক মান বজায় থাকে না।’ 

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের উচিত সুপারভাইজারের সাথে সমন্বয় করে প্রথম থেকেই নিয়মিত কাজ করা।এতে করে গুরুত্ব সহকারে কাজ করা সম্ভব হবে এবং গুণগত মানের পেপার প্রকাশ করা যাবে।’

আজকের গবেষণাবিষয়ক কর্মশালাটি ফিশারিজ এবং ভেটেরেনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তীতে অন্যান্য অনুষদের শিক্ষার্থীদের নিয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হবে। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close