শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
খেলাধুলা
শেষ আট ইনিংসে চার সেঞ্চুরি শান্তর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৩:১১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যাটে রানের ফোয়ারা ছুটছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। টেস্টে সবশেষ আট ইনিংসে চার সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে ব্যাট করতে নেমে উল্টো প্রতিপক্ষের বোলারদের চাপে ফেলে দিয়ে আদায় করে নিয়েছেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। বাংলাদেশ পার করেছে ২০০ রানের দলীয় সংগ্রহ।

শুক্রবার (৮ মে) টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ

নাজমুল হোসেন শান্ত যখন ব্যাটিংয়ে নামেন তখন ৩১ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। চাপের মুহূর্তের রক্ষণাত্মক ব্যাটিং না করে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পাকিস্তানের বোলারদের।


১২৯ বল খেলে আদায় করে নিয়েছেন সেঞ্চুরি। ইনিংসে এখন পর্যন্ত ১২টি চার ও দুইটি ছক্কা মেরেছেন তিনি।

শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আব্বাসদের তুলোধুনো করে ছেড়েছেন তিনি ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেটে।

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষেও প্রথম টেস্টে পেয়েছিলেন শতকের দেখা। গলে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি।

প্রসঙ্গত, বাংলাদেশের বোর্ডে তখন রান দুই উইকেটে ২০১।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সেঞ্চুরি শান্ত   বাংলাদেশ   পাকিস্তান ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close