সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
আন্তর্জাতিক
ইরানের ট্যাংকারে মার্কিন বিমান হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:০৭ পিএম

নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করা ইরানের কয়েকটি খালি ট্যাংকারে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের একাধিক খালি ট্যাংকার লক্ষ্য করে হামলা হয়। 

শুক্রবার (৮ মে) নতুন করে এ হামলার ঘটনা ঘটে। এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ মে) রাতে দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়।

এর আগে, ইরানের সিরিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এটি হরমুজ প্রণালির কাছে অবস্থিত।

আমিরাতে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে নতুন করে ফের মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এগুলোর আঘাতে দেশটিতে তিনজন আহত হয়েছেন।


শুক্রবার ইরান থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, ‘ইরান নতুন করে দুইটি ব্যালিস্টিক মিসাইল ও তিনটি ড্রোন ছুড়েছে। এতে তিনজন আহত হয়েছেন।’ 

তবে মিসাইল ও ড্রোনগুলো ঠেকিয়ে দেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, মিসাইল ও ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ইরানের ছোড়া ৫৫১টি ব্যালাস্টিক মিসাইল, ২৯টি ক্রুজ মিসাইল ও দুই হাজার ২৬৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

এর আগে, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্ক অবস্থানে ছিল আমিরাত। এর অংশ হিসেবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছিল।

শুক্রবার সকালে আমিরাত উপকূলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইভিত্তিক সাংবাদিক নাতাশা তুরাক বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্থাপনা রয়েছে, সেসব জায়গায় বিস্ফোরণ হয়েছে।’’

তিনি বলেন, “যখন হরমুজে এসব উপকূলবর্তী এলাকাজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে, তখন আমিরাত উচ্চ সতর্কতায় রয়েছে। এ ধরনের হামলা গত সোমবার থেকে শুরু হয়।’

সূত্র: আল-আরাবিয়া

কে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরানের ট্যাংকার   মার্কিন বিমান হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close