রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
বিজয়ের নেতৃত্বে কাল শপথ নেবে তামিলনাড়ুর নতুন সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সকল শঙ্কার অবসান ঘটিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী হচ্ছেন তামিলনাড়ুর সুপারস্টার থালাপতি বিজয়। আগামীকাল শনিবার (৯ মে) তার নেতৃত্বে সেখানে নতুন সরকার শপথ নেবে।

একাধিক দলের সাথে জোট গঠনের পর বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০ এ। এরফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি।

একটি সূত্র জানিয়েছে, কাল শনিবার শপথ অনুষ্ঠিত হবে।

থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট গঠন করেছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) ও ভিসিকে। এই পাঁচটি দল সবমিলিয়ে জিতেছে ১২০টি আসন।


তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। এরমধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮ আসনে জয় পেয়েছে থালাপতি বিজয়ের দল। সংখ্যাগরিষ্ঠতা পেতে তার আরও ১০টি আসনের প্রয়োজন ছিল।

থালাপতি চেন্নাইয়ে গিয়ে সেখানকার রাজ্যপালের সঙ্গে গত বুধ ও বৃহস্পতিবার টানা দুদিন দেখা করেন। এ সময় তিনি দাবি করেন, তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে বলেন। কিন্তু ওই সম ১১৮ বিধায়কের সমর্থন তিনি দেখাতে পারেননি। এজন্য তাকে সরকারও গঠন করতে দেওয়া হয়নি।

থালাপতি বিজয়কে সমর্থন জানানো অন্যতম দল সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান সরকার গঠনের ব্যাপারে কথা বলেছেন। 

তিনি জানিয়েছেন, কাল সকাল ১১টায় শপথ অনুষ্ঠান হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে জানানো হচ্ছে।

সাংবাদিকদের থালাপতি বিজয় বলেন, “টিভিকে হলো একক সর্বোচ্চ আসন পাওয়া দল। সরকার গঠনে তাদের ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন। আমরা সিপিআই, সিপিআই (এম) ও ভিসিকে থেকে ছয়জন বিধায়ককে দিয়েছি। এটি আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। এটি সাধারণ মানুষের গণতন্ত্র। এর পাশে আমাদের দাঁড়াতে হবে।”

সূত্র : এনডিটিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিজয়ের নেতৃত্বে   শপথ নেওয়া তামিলনাড়ুর নতুন সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close