রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
আন্তর্জাতিক
অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৫৯ পিএম
থালাপতি বিজয়

থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠনে থালাপতি বিজয়কে নিঃশর্ত সমর্থন দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)। তারা এবারের নির্বাচনে দুটি আসনে জয় পেয়েছে। মুসলিম লীগের সমর্থনের মাধ্যমে থালাপতি বিজয়ের জোটের আসনের সংখ্যা ১২০-এ দাঁড়িয়েছে।

এর আগে ভিসিকে নামে একটি দল আনুষ্ঠানিকভাবে থালাপতির দল টিভিকে-কে সমর্থন দিয়েছে। এরফলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়।

গতকাল অবশ্য মুসলিম লীগ থালাপতির ওপর থেকে সমর্থন উঠিয়ে নিয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান ক্ষমতাসীন দলের সঙ্গেই থাকবে। কিন্তু আজ শনিবার (৯ মে) সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।

নিজেদের সমর্থন জানিয়ে সেখানকার রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ।

চিঠিতে তারা বলেছে, “আমাদের জাতীয় সভাপতি অধ্যাপক কে এম কাদের মহিদীনের নির্দেশ অনুসারে তামিলনাড়ুর বিধানসভায় সরকার গঠনের জন্য জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন জানাচ্ছি।”

মুসলিম লীগের আগে ভিসিকে নামে আরেকটি দল থালাপতিকে সমর্থন জানান। তখনই তার সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন পূর্ণ হয়ে যায়। মুসলিম লীগ সমর্থন জানানোয় এ সংখ্যা এখন ১২০ হয়েছে। এতে খুবই সহজভাবে থালাপতি সরকার গঠন করতে পারবেন।

তামিলনাড়ুর রাজ্যসভায় আসন রয়েছে ২৩৪টি। এবারের নির্বাচনে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮টি আসন পেয়েছে থালাপতির টিভিকে। ফলে সরকার গঠনের জন্য তাদের আর ১০টি আসন প্রয়োজন হয়। যা তিনি অন্যান্য ছোট দলগুলোর সঙ্গে জোট বেধে অর্জন করেছেন। তবে এজন্য অনেক কাটখড় পোড়াতে হয়েছে তাকে।

তার সঙ্গে ভারতীয় কংগ্রেস ছাড়াও সিপিআই, সিপিআই (এম), ভিসিকে ও সর্বশেষ আইইউএমএল জোট গঠন করতে যাচ্ছে।

সূত্র : এনডিটিভি

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  থালাপতি বিজয়   তামিলনাড়ু   মুখ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close