মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
নীলফামারীতে এক হাজার শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। দুই হাজার ২৯২ কোটি টাকার এই মেগা প্রকল্পের কাজ এগিয়ে নিতে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে চীনা প্রতিনিধি দল। 

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টায় দারোয়ানীতে পৌঁছায় প্রতিনিধি দলের নেতা ডং লির নেতৃত্বে ৬ সদস্যের কারিগরি প্রতিনিধি দল। 

তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ২৯২ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা জানান, এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমেটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো ও আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে। ১ হাজার শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড ও বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, জেলা সিভিল সার্ন ডা. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হাসপাতাল পরিদর্শন   চীনা প্রতিনিধি দল  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close