মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া সি জোসেফ বিজয়।

রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। 

সাদা শার্ট আর ব্লেজার পরা বিজয় যখন শপথ নিচ্ছিলেন, তখন পুরো স্টেডিয়াম সমর্থকদের করতালিতে মুখর হয়ে ওঠে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দর্শকাসনে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা।

এ ছাড়া নজর কেড়েছেন বিজয়ের দীর্ঘদিনের সহ-অভিনেত্রী তৃষা কৃষ্ণান। একটি নীল সিল্কের শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের মাঝে বাড়তি উত্তেজনা তৈরি করেন তিনি।

নির্বাচনে বিজয়ের দল টিভিকে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০টি আসন কম ছিল। তবে কংগ্রেস, বাম দল ও অন্যান্য ছোট দলের নিঃশর্ত সমর্থনে বিজয় সরকার গঠন করতে সক্ষম হন।

অনুষ্ঠানে রাহুল গান্ধীর উপস্থিতি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এর মাধ্যমে দীর্ঘ কয়েক দশক পর কংগ্রেস তামিলনাড়ুর শাসক জোটের অংশ হলো।

শপথের আগে রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বিজয় এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করেন। তবে শপথ নিলেও বিজয়ের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা। আগামী কয়েক দিনের মধ্যেই তাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মুখ্যমন্ত্রী   শপথ   থালাপতি বিজয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close