শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
খেলাধুলা
এল ক্লাসিকো জিতে শিরোপা উৎসব করতে চায় বার্সেলোনা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১১:৪৪ এএম আপডেট: ১০.০৫.২০২৬ ১১:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজ ঘরের মাঠে শিরোপা উদযাপনের সুযোগ বার্সেলোনার সামনে। সেই সুযোগ আসছে এল ক্লাসিকো জিতে।

আজ রোববার (১০ মে) রাত ১টায় রাত লা লিগার মর্যাদার লড়াইয়ে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। 

পয়েন্ট টেবিলে দু’দলের ব্যবধান স্পষ্ট হলেও এবারের এল ক্লাসিকোর গুরুত্ব অনেক বেশি বার্সেলোনার জন্য। ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে ডাবল আনন্দে ভাসবে কাতালানরা। ১১ পয়েন্টে এগিয়ে থাকায় এই ম্যাচ জিতলেই হ্যান্সি ফ্লিকের শিষ্যদের শিরোপা নিশ্চিত হবে। পাশাপাশি মৌসুমে প্রথম এল ক্লাসিকো হারের প্রতিশোধও পূরণ হবে তাদের। তবে শুধু জয় নয়, ড্র করলেও তিন ম্যাচ আগেই ট্রফি উদযাপনের সুযোগ থাকবে স্বাগতিকদের।

বার্সেলোনা যতটা উজ্জীবিত, রিয়াল মাদ্রিদ ততটাই বিপর্যস্ত। নিজেদের পারফরম্যান্সের দুর্বলতা এবং ড্রেসিংরুমের অস্থিরতা লস ব্লাঙ্কোসদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে মাঠের বাইরের বিষয়গুলো পাশে রেখে এগিয়ে যেতে চান কোচ আলভারো আরবেলোয়া। অন্যদিকে হ্যান্সি ফ্লিকের ভাবনা পুরোপুরি নিজেদের পারফরম্যান্স নিয়েই।

বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলেন, আমি রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে চাই না, কারণ এটা আমার কাজ নয়। এসব সারা বিশ্বেই ঘটে। আমি হয়তো কিছুটা অবাক হয়েছিলাম, কিন্তু আমাকে আমার ক্লাব ও দল নিয়েই ভাবতে হবে।

রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, “তারা নিজেদের ভুল স্বীকার করেছে, দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। আমার জন্য এটাই যথেষ্ট। তাদের জনসমক্ষে অপমানিত হতে দেব না, কারণ সেটা তাদের প্রাপ্য নয়। এই দুই ফুটবলারকে সুযোগ দিতে হবে, যাতে তারা অতীত ভুলে ক্লাবের জন্য লড়াই চালিয়ে যেতে পারে।’’

ট্রেনিং সেশনে মারামারির ঘটনায় ইনজুরিতে পড়েছেন ফেদেরিকো ভালভার্দে। ফলে মর্যাদার এই লড়াইয়ে তিনি খেলতে পারবেন না। তবে অনুশীলনে ফিরেছেন অরেলিয়াঁ চুয়ামেনি। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পর ক্লাব কর্তৃপক্ষ দু’জনকেই জরিমানা করেছে। প্রত্যেককে গুনতে হবে ৫ লাখ ইউরো।

ইনজুরি ও নানা সমালোচনা পাশ কাটিয়ে অনুশীলনে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পেও। তবে তাকে ম্যাচে পাওয়া নিয়ে এখনো শঙ্কা রয়েছে। জাভি আলোনসোর অধীনে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জিতেছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার ডাগ আউট সামলানোর চ্যালেঞ্জ আলভারো আরবেলোয়ার কাঁধে।

অন্যদিকে বার্সেলোনা শিবির অনেকটাই গোছানো। লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসদের ওপর আস্থা রাখছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  এল ক্লাসিকো   বার্সেলোনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close