সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
প্রযুক্তি
প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:০১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্টের (ক্রিম্প) আওতাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টারের (ক্রিলিক) ই-লানিং কনটেন্ট ডেভেলপমেন্ট তৈরি বিষয়ক ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) এলজিইডির সদর দপ্তরের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। 

কর্মশালায় বেলাল হোসেন বলেন, ‘আধুনিক ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধিতে ই-লার্নিং একটি সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই ইনসেপশন কর্মশালার মাধ্যমে আমরা এমন মানসম্পন্ন কনটেন্ট তৈরি করতে চাই; যা প্রান্তিক পর্যায়ের কর্মীদেরও ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষিত করে তুলবে।’

কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিযুক্ত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেডের কনটেন্ট ডেভেলপার মো. ইমরান হোসেন, মো. মিজানুর রহমান ও এজিএম মো. শরিফুল ইসলাম পাওয়ার পয়েন্টের মাধ্যমে তাদের উপস্থাপনা তুলে ধরেন। 

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, সৈয়দা আসমা খাতুন, মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান, মো. গোলাম মওলা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন, ক্রিম্প-ক্রিলিকের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন ও নির্বাহী প্রকৌশলী ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল ও ক্রিলিকের বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূঁইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রকৌশলীদের দক্ষতা বৃদ্ধি   ই-লার্নিং   সময়োপযোগী প্ল্যাটফর্ম  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close