শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ আছে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১১:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। 

সোমবার (১১ মে) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের যে জবাব ইরান দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। তিনি সাফ বলে দিয়েছেন, এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব আলোচনায় আসে। এতে দুই পক্ষ রাজি হলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতো। পরে আলোচনার মাধ্যমে একটি চুক্তির দিকে এগোতে পারত দুই দেশ।

রোববার (১০ মে) ওই প্রস্তাবের জবাব দেয় ইরান। সেখানে যুদ্ধের ক্ষতিপূরণ, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, আবার হামলা না চালানোর প্রতিশ্রুতি ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়াসহ নানা দাবির কথা জানায় তেহরান।

ওই জবাবের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, আমার এটি পছন্দ হয়নি। এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। পরে সোমবার (১১ মে) তিনি হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, আমি বলব, যুদ্ধবিরতি এখন ‘বড় লাইফ সাপোর্টে’ আছে, যেন একজন চিকিৎসক এসে বলছেন, জনাব, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা প্রায় ১ শতাংশ।

এর পরপরই চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি এটা খুবই সম্ভব। আমি তাদের (ইরান) সঙ্গে চার বা পাঁচবার চুক্তি করেছি। কিন্তু তারা পরে মত বদলে ফেলে। তিনি এও বলেন, ইরানের নেতারা সমৃদ্ধ করা ইউরেনিয়ামের সব মজুত সরিয়ে নিতে দিতে সম্মত হয়েছিলেন। কিন্তু পরে তারা মত বদলান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। প্রায় ছয় সপ্তাহ যুদ্ধের পর ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   যুদ্ধবিরতি   লাইফ সাপোর্ট   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close