শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
এফআইসিসিআই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল লাইন-আপ চূড়ান্ত
জেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

অ্যাক্সেনটেক প্রেজেন্টস এফআইসিসিআই (ফিকি) ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট কোয়ার্টার ফাইনাল শেষে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। 

ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) আয়োজনে নাটমেগ মাঠে অনুষ্ঠিত এই কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট ঘিরে বাড়ছে উত্তেজনা।

প্রথম কোয়ার্টার ফাইনালে শেভরন বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে এইচএসবিসি। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এইচএসবিসি’র শ্যারন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুটআউটে এসটিএস গ্রুপকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে সিঙ্গার বাংলাদেশ। দলের জয়ে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ওমর আলী।

রবি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় জয় পায় রবি। পেনাল্টির দিকে এগিয়ে যাওয়া ম্যাচে আবিরের ব্যাক-হেড থেকে গুরুত্বপূর্ণ গোল করে এগিয়ে যায় দলটি। পরে পাল্টা আক্রমণে আরও একটি গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে রবি। দারুণ নৈপুণ্যের জন্য নাফি দ্বিতীয়বারের মতো ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অন্যদিকে ইউনিলিভার বাংলাদেশের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে শেষ চার নিশ্চিত করে ডিএইচএল। ম্যাচে জোড়া গোল করেন শাহিনুর। এছাড়া মাসুম, সৈকত ও আরিফও গোলের দেখা পান।

সেমিফাইনালে এইচএসবিসি মুখোমুখি হবে ডিএইচএল-এর। অন্য সেমিফাইনালে রবি খেলবে সিঙ্গার বাংলাদেশের বিপক্ষে।

এদিকে প্লেট প্রতিযোগিতার সেমিফাইনালে শেভরন বাংলাদেশ খেলবে ইউনিলিভার বাংলাদেশের বিপক্ষে এবং এসটিএস গ্রুপ মুখোমুখি হবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের।

টুর্নামেন্টটির টাইটেল স্পনসর অ্যাক্সেন্টেক। কো-স্পনসর হিসেবে রয়েছে সিঙ্গার-বেকো, বেভারেজ পার্টনার স্প্রাইট মিন্ট, পিআর পার্টনার ব্যাকপেজ পিআর এবং এয়ারলাইন পার্টনার নভোএয়ার।

আগামী বৃহস্পতিবার (১৫ মে) ঢাকার নাটমেগ মাঠে গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close