শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নতুন নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৪৭ পিএম আপডেট: ১২.০৫.২০২৬ ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং ঘোষণা দিয়েছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তিনি বলেন, “তেহরানের ‘নিজ জনগণের ওপর চলমান নির্মম দমন-পীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে সাতজন ইরানি ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’’

এক বিবৃতিতে পেনি ওং বলেন, “ইরানের শাসকগোষ্ঠী নিজেদের হাজারো নাগরিককে হত্যা করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহারে গ্রেপ্তার করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ যাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, সেই সাত ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের মধ্যে এমন জ্যেষ্ঠ কর্মকর্তা ও সংস্থাও রয়েছে, যারা নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতাসহ এসব ভয়াবহ কর্মকাণ্ডে জড়িত।’

পেনি ওং জানান, এই নিষেধাজ্ঞার আওতায় ইরানের তথাকথিত ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কেও লক্ষ্যবস্তু করা হয়েছে, যার মাধ্যমে দেশটি হামাসের মতো গোষ্ঠীগুলোকে অর্থায়ন করে, তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে সহায়তা দেয় এবং অন্যান্য অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালায়।

এর আগে সোমবার যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।

যুক্তরাষ্ট্র জানায়, এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো ইরানকে তাদের ‘অস্ত্র কর্মসূচি, সন্ত্রাসী মিত্রগোষ্ঠী এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার জন্য অর্থায়ন’ থেকে বঞ্চিত করা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   অস্ট্রেলিয়া   নিষেধাজ্ঞা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close