রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
স্বাস্থ্য
স্বাস্থ্য মন্ত্রণালয়কে ১০ নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিলো রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স
জ্যেষ্ঠ প্রতেবদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

দেশে হামের প্রাদুর্ভাবে শিশু মৃত্যুরোধে জরুরি স্বাস্থ্যসেবা সহায়তার অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নতমানের ১০টি নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স লিমিটেড। 

মঙ্গলবার (১২ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে ভেন্টিলেটরগুলো হস্তান্তর করেন রেডিয়েন্টের বোর্ড মেম্বার মুসাওয়াত শাম্স জাহেদী।

অত্যাধুনিক এসব নিওনেটাল ভেন্টিলেটর গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত নবজাতকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বর্তমান স্বাস্থ্য সংকটের সময়ে নবজাতকদের জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার সক্ষমতা আরও জোরদার হবে।


দেশের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনস্বাস্থ্য উন্নয়ন, আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণ ও জরুরি পরিস্থিতিতে সহায়তা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি তার দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে রেডিয়েন্টের সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, এর আগে, রেডিয়েন্ট গত ৩১ মার্চ জরুরি স্বাস্থ্যসেবা সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) দুই সেট নিওনেটাল ও পেডিয়াট্রিক ভেন্টিলেটর দিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য মন্ত্রণালয়   নিওনেটাল   পেডিয়াট্রিক ভেন্টিলেটর   রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close