মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
বিরোধী দলে ভাঙনের সুর, আস্থা ভোটের আগে স্বস্তিতে বিজয়
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০০ পিএম আপডেট: ১২.০৫.২০২৬ ১০:০২ পিএম
থালাপতি বিজয়

থালাপতি বিজয়

দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভায় আগামীকাল বুধবারের (১৩ মে) অগ্নিপরীক্ষার আগে বড় ধরনের স্বস্তি পেলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। আস্থা ভোটের ঠিক আগের দিন প্রধান বিরোধী দল এআইএডিএমকের ৩০ বিদ্রোহী নেতা বিজয়ের নেতৃত্বাধীন সরকারকে সমর্থনের ঘোষণা দিয়েছেন। বর্ষীয়ান নেতা এসপি ভেলুমণি ও সিভি শানমুগমের নেতৃত্বে এ বিদ্রোহীরা বর্তমান দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি অনাস্থা প্রকাশ করেছে।

গেল ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে এআইএডিএমকের ভরাডুবির পর থেকেই দলীয় প্রধান এডাপ্পাদিকে পালানিস্বামীর (ইপিএস) নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। ১৬৪টি আসনে লড়ে দলটি মাত্র ৪৭টি আসন পাওয়ায় ক্ষুব্ধ একদল নেতা এবার বিজয়ের তামিলাগা ভেট্টিরি কাঝাগামের (টিভিকে) দিকে হাত বাড়িয়ে দিলেন।

বিদ্রোহী নেতা সিভি শানমুগম অভিযোগ করেছেন, দলের সাধারণ সম্পাদক পালানিস্বামী ডিএমকের সমর্থনে সরকার গঠন করতে চেয়েছিলেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘এমজিআর ও আম্মা (জয়ললিতা) ডিএমকের বিরোধিতা করার জন্যই এই দল গড়েছিলেন। ডিএমকের সঙ্গে হাত মেলানো দলের আদর্শের পরিপন্থি। আমরা রাজ্যে ‘আম্মার শাসন’ ফিরিয়ে আনতে চাই, তাই বিজয়কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছি।’

বিদ্রোহীদের এই সমর্থনের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সিভি শানমুগমের বাসভবনে গিয়ে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী বিজয়।

বিদ্রোহীদের এই পদক্ষেপকে গুরুত্ব দিতে নারাজ এআইএডিএমকের শীর্ষ নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের জেলায় জয় নিশ্চিত করতে না পেরে এ নেতারা এখন ‘মিথ্যার ঝুলি’ খুলে বসেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে দলটি দাবি করেছে, ভেলুমণি ও শানমুগমরা মূলত বিজয়ের মন্ত্রিসভায় জায়গা পেতেই এই ‘নাটক’ করছেন। ডিএমকের সাথে কোনো ধরনের আঁতাতের দাবিও নাকচ করে দিয়েছে দলটি।

প্রথমবার নির্বাচনে লড়েই ১০৮টি আসন পেয়ে চমক দেখিয়েছে বিজয়ের টিভিকে। তবে, ২৩৪ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ আসন। এরই মধ্যে কংগ্রেস, সিপিআই ও সিপিএম বিজয়কে সমর্থন দিয়েছে। এবার এআইএডিএমকের ৩০ জন বিদ্রোহী নেতার সমর্থন পাওয়ায় বিজয়ের সামনে আস্থা ভোট এখন স্রেফ আনুষ্ঠানিকতা বলে মনে করা হচ্ছে।

এদিকে বিজয়ের সরকারকে সমর্থন দেওয়ায় আম্মা মাক্কাল মুনেত্র কাজাগাম (এএমএমকে) থেকে বহিষ্কৃত হয়েছেন বিধায়ক এস কামরাজ। দলের সাধারণ সম্পাদক টিটিভি দিনাকরণ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কামরাজকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সরিয়ে দিয়েছেন।

সব মিলিয়ে বুধবারের আস্থা ভোটের আগে তামিলনাড়ুর রাজনীতিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। ১৯৮৭ সালে এমজিআর ও ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর এআইএডিএমকে যে ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়েছিল, বর্তমান পরিস্থিতি সেই স্মৃতিকেই মনে করিয়ে দিচ্ছে।

সূত্র : এনডিটিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিরোধী দলে ভাঙন   আস্থা ভোট   স্বস্তিতে বিজয় তালাপাতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close