রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
অর্থনীতি
ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

দেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি (ডিবিএইচ) ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রস্তাব করেছে। 

সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ সুপারিশ করেছে। এ সুপারিশ আগামী ২৯ জুন ২০২৬-এ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

২০২৫ অর্থবছরে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর পরবর্তী নিট মুনাফা করেছে ৯৫.১৫ কোটি টাকা। কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪.৬৯ টাকা, যা পূর্ববর্তী বছরে ছিল ৪.৯৭ টাকা। একই সঙ্গে, শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৪ সালের ৪৬.৩০ টাকা থেকে বেড়ে ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ৪৯.৫৫ টাকায়। ডিবিএইচের ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিও (সিএআর) ২০২৫ সালের ডিসেম্বর শেষে ৩০.৪৬ শতাংশ এবং রিটার্ন অন ইকুইটি (আরওই) ৯.৮ শতাংশ।

১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর ডিবিএইচ গত ৩০ বছর ধরে দেশে প্রায় ৬৩ হাজারের বেশী পরিবারকে ১৭,৬০০ কোটি টাকার অধিক গৃহঋণ প্রদান করেছে।

ডিবিএইচ বর্তমানে দেশের সকল বিভাগীয় শহরসহ ১৭টি শাখার মাধ্যমে হোম লোন, ইসলামিক হাউজিং ফাইন্যান্স, সাশ্রয়ী আবাসন লোন ও ডিপোজিট সেবা প্রদান করছে। ডিবিএইচের খেলাপী ঋণের পরিমান ১ শতাংশের কাছাকাছি এবং প্রতিষ্ঠানটি গত ২০ বছর ধারাবাহিকভাবে সর্বোচ্চ ক্রেডিট রেটিং ট্রিপল এ (AAA) রেটিং অর্জন করেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close