সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
অর্থনীতি
স্থিতিশীল পুঁজিবাজার গঠনে অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:২০ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও স্থিতিশীল করতে অর্থ পাচার প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত আইন পরিপালন ও ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, অবৈধ অর্থপ্রবাহ, মানিলন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন, সাইবারভিত্তিক আর্থিক অপরাধ, ইনসাইডার ট্রেডিং ও বাজার কারসাজির মতো ঝুঁকি মোকাবিলায় কার্যকর নজরদারি ও সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

বুধবার (১৩ মে) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি-এর মাল্টিপারপাস হলে “স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, এফসিএস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম। ডিএসইর ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।

স্বাগত বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পুঁজিবাজার অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, সাইবারভিত্তিক আর্থিক অপরাধ, ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানিপুলেশনের মতো বহুমাত্রিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে, যা বিনিয়োগকারীদের আস্থা ও আর্থিক ব্যবস্থার সুশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিশেষ অতিথি বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম বলেন, একটি স্বচ্ছ, সহনশীল ও আস্থানির্ভর পুঁজিবাজার গঠনে এএমএল/সিএফটি কাঠামোর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, অবৈধ অর্থপ্রবাহ, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর পরিচালক সৈয়দ কামরুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য এএমএল/সিএফটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক পুঁজিবাজার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মশালার ৪টি ওয়ার্কিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, বিএফআইইউ-এর উপ-পরিচালক মেহেদী হাসান, বিএসইসি-এর উপ-পরিচালক মো. রফিকুন্নবী এবং বিএফআইইউ-এর যুগ্ম পরিচালক শাহ আলম কাজী৷

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close