শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
কুবিতে ডিন নিয়োগ নিয়ে বিতর্ক, দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ অধ্যাপকের
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:১৮ পিএম
অধ্যাপক ড. এমএম শরীফুল করিম। ছবি: প্রতিনিধি

অধ্যাপক ড. এমএম শরীফুল করিম। ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডিন নিয়োগকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন-২০০৬ অনুসরণ না করে বিধিবহির্ভূতভাবে ডিন নিয়োগ দেওয়া হয়েছে অভিযোগ তুলে কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এমএম শরীফুল করিম।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর এ বিষয়ে লিখিত আবেদন জমা দেন তিনি।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৭ মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১০৯তম সভায় ডিন নিয়োগসংক্রান্ত যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা আইনসম্মত নয় বলে মনে করছেন তিনি। এ কারণে দায়িত্ব গ্রহণে বিব্রত ও অপারগতা প্রকাশ করেছেন।

ড. শরীফুল করিম বলেন, ‘পদ দেওয়ার সময় আমার কোনো মতামত নেওয়া হয়নি। এটি আইনগতভাবে সঠিকভাবে হয়নি। যে চিঠি দেওয়া হয়েছে, সেখানে যে আইন উল্লেখ করা হয়েছে, সেটির ভিত্তিতেও এভাবে নিয়োগ দেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘আমি প্রশাসনকে জানিয়েছি, এভাবে দায়িত্ব দেওয়ার চিঠিতে আমি বিব্রত। তাই যোগদানে অপারগতা প্রকাশ করছি।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘আমি চিঠি পেয়েছি। যেহেতু তিনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন, সেক্ষেত্রে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে।’

উল্লেখ্য, গত ৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৯তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে কলা ও মানবিক অনুষদের ডিন হিসেবে ড. এম এম শরীফুল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এছাড়া বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, প্রকৌশল, বিজনেস স্টাডিজ ও আইন অনুষদেও অন্তর্বর্তীকালীন ডিন নিয়োগ দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close