সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করল পশ্চিমবঙ্গ সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ২:২৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ্যে গরুসহ সকল ধরনের পশু জবাই নিষিদ্ধ করে নতুন নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে পশু জবাইয়ের আগে বাধ্যতামূলকভাবে ফিটনেস সার্টিফিকেট বা উপযুক্ততার সনদ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা হাইকোর্টের ২০১৮ সালের ১৬ আগস্টের নির্দেশনা অনুসরণ করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ষাঁড়, বলদ, গরু, বাছুর, পুরুষ ও স্ত্রী মহিষ এবং খোজা মহিষসহ কোনো পশু জবাই করা যাবে না, যদি না সংশ্লিষ্ট পশুটিকে জবাইয়ের উপযুক্ত বলে সনদ দেওয়া হয়।

এতে আরও বলা হয়, পৌরসভার চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি ভেটেরিনারি সার্জন যৌথভাবে এই সনদ দিতে পারবেন। তবে তাদের লিখিতভাবে নিশ্চিত করতে হবে যে পশুটির বয়স ১৪ বছরের বেশি অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা দুরারোগ্য রোগের কারণে সেটি স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছে।

যদি কোনো ব্যক্তি এই সনদ না পান, তাহলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন বলেও জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকার আরও জানিয়েছে, কেবল নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসনের অনুমোদিত স্থানে পশু জবাই করা যাবে। কোনো উন্মুক্ত জনসমাগমস্থলে পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে বলেও সতর্ক করেছে রাজ্য সরকার। একই সঙ্গে জানানো হয়েছে, ১৯৫০ সালের আইনের আওতায় এসব অপরাধ আমলযোগ্য হিসেবে বিবেচিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  প্রকাশ্য   পশু জবাই   পশ্চিমবঙ্গ সরকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close