বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য, যুবক আটক      ● শীর্ষ সন্ত্রাসীদের দৌরাত্ম্যে দিশেহারা ব্যবসায়ীরা      ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      
খেলাধুলা
ব্রাজিলের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন আনচেলত্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তিকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিচ্ছে ব্রাজিল। দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে পরের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে আবদ্ধ হয়েছেন তিনি।

নতুন চুক্তি স্বাক্ষরের পর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় আনচেলত্তি বলেন, ‘এক বছর আগে আমি ব্রাজিলে এসেছি। প্রথম মুহূর্ত থেকেই আমি বুঝতে পেরেছি, এই দেশের জন্য ফুটবল কতটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘গত এক বছর ধরে আমরা ব্রাজিল জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে কাজ করছি। তবে সিবিএফ এবং আমি আরও বেশি কিছু চাই। আরও জয়, আরও সময়, আরও পরিশ্রম।’

সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আরও চার বছর একসঙ্গে কাজ চালিয়ে যাব। আমরা একসঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত এগিয়ে যাব। সিবিএফকে তাদের আস্থার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ ব্রাজিল, উষ্ণ অভ্যর্থনা এবং অসংখ্য ভালোবাসার জন্য।’

গত বছরের ১২ মে ব্রাজিল ফুটবল দলের দায়িত্ব নেন আনচেলত্তি। এর আগে রিয়াল মাদ্রিদ, এসি মিলান, চেলসির মতো বাঘা বাঘা ক্লাবগুলোর ডাগআউটে দাঁড়ালেও কখনও কোনও জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেননি।

ব্রাজিলকে দিয়েই প্রথমবারের জাতীয় দলের কোচিংয়ে পা রাখেন তিনি।

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   আনচেলত্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close