শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
মাদক থেকে বাঁচতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই: জ্বালানিমন্ত্রী
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৫৮ পিএম আপডেট: ১৫.০৫.২০২৬ ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, মাদক থেকে বাঁচতে হলে আপনার ছেলে-মেয়েকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শেখাতে হবে। আমাদের ছেলে-মেয়েদের ভালো জীবন গড়ে তুলতে হলে প্রতিদিন তাদের ২ ঘণ্টা করে বিভিন্ন খেলাধুলার সুযোগ দিতে হবে।

শুক্রবার (১৫ মে) সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই শহরে অনেক বড় বড় বাড়ি নির্মাণ করা হয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে বাস করে। কিন্তু এসব ছেলে-মেয়েদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। এতে করে তাদের স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতি হচ্ছে। পাশাপাশি তাদের মনও নষ্ট হয়ে যাচ্ছে। তাই জেলার প্রতিটি স্কুলে ছাত্র-ছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন খেলাধুলার সুযোগ করে দিতে হবে।”

তিনি আরও বলেন, “মাদকের পরিবর্তে খেলাধুলা ও নেশার পরিবর্তে স্বাস্থ্যরক্ষার বিষয়ে আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। এখন তাদের সেখান থেকে ফেরাতে হবে। সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করে দিতে পারলে আমাদের দেশটাও সুন্দর হবে।”

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর সার্কেলের নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মাদক   খেলাধুলা   মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close