রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রযুক্তি
উবার অ্যাপে আসছে যেসব নতুন সুবিধা
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুধু গাড়ি ডাকার অ্যাপ হিসেবে নয় বরং বিভিন্ন ডিজিটাল সেবার একক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের গড়ে তুলতে চাইছে উবার। হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন ও অনলাইন শপিং সুবিধা যোগ করে যুক্তরাষ্ট্রে ‘সুপার অ্যাপ’ হওয়ার পথে আরও এগোচ্ছে প্রতিষ্ঠানটি।

উবার বহু বছর ধরেই নিজেদের ‘সুপার অ্যাপ’ হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করছে। তবে স্বচালিত গাড়ি বা রোবোট্যাক্সি সেবার বিস্তার বাড়তে থাকায় এখন সেই পরিকল্পনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত উবারের বার্ষিক ‘গো-গেট’ পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন কয়েকটি সেবার ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা।

এই সেবার জন্য ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর মাধ্যমে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখের বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত করা হবে অপেন টেবিল।

এছাড়া ‘শপ ফর মি’ নামে নতুন একটি ফিচার আনা হয়েছে। যার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করা যাবে।

উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুপার অ্যাপ ধারণা আগেই জনপ্রিয় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রে অনেক প্রতিষ্ঠান এই মডেলে সফল হতে পারেনি। কারণ ব্যবহারকারীদের একটি অ্যাপের ভেতরে ধরে রাখার মতো পর্যাপ্ত কারণ তৈরি করা যায়নি।’

উবারের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’। মাসে ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে ব্যবহারকারীরা এই সদস্যপদ নিতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে উবার ওয়ান সদস্যরা নির্দিষ্ট কিছু হোটেলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১০ শতাংশ ক্রেডিট সুবিধা পাচ্ছেন।

নাগার ভাষায়, একজন ব্যবহারকারী উবারে এয়ারপোর্টে যেতে পারেন, পরে হোটেল বুক করতে পারেন, রেস্তোরাঁয় যেতে পারেন। এভাবে পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে কোম্পানিটি।

ভবিষ্যতে ফ্লাইট বুকিং বা আর্থিক সেবাও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এখনই এ বিষয়ে চূড়ান্ত কোনো পরিকল্পনা ঘোষণা করা হয়নি।

উবারের এই উদ্যোগকে নতুন প্রতিযোগিতার মুখে ফেলছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও। আবাসনভিত্তিক সেবা এয়ারবিএনবি সম্প্রতি বিমানবন্দর পরিবহন সেবা যুক্ত করার পরিকল্পনা জানিয়েছে। অন্যদিকে এক্স প্ল্যাটফর্মকে ‘এভরিথিং অ্যাপ’ বানানোর পরিকল্পনার কথা দীর্ঘদিন ধরে বলে আসছেন ইলন মাস্ক। তার প্রতিষ্ঠান এখন ‘এক্স মানি’ নামে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে একাধিক সুপার অ্যাপ টিকে থাকতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ দেশটিতে আগে থেকেই আলাদা আলাদা সেবার জন্য জনপ্রিয় অনেক অ্যাপ রয়েছে।

তবে উবারের সবচেয়ে বড় শক্তি তাদের বিদ্যমান ব্যবহারকারীভিত্তি। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৯ কোটি ৯০ লাখ। এর মধ্যে প্রায় ৫ কোটি মানুষ উবার ওয়ান সদস্যপদ ব্যবহার করছেন।

প্রতিষ্ঠানটির সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন বলছে, উবার ইটস বিভাগ সবচেয়ে দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেলিভারি খাত থেকে তাদের আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে ৫০৭ কোটি ডলারে পৌঁছেছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  উবার অ্যাপ   সুবিধা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close