শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে চীন : ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীন যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে সম্মত হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘পূর্ববর্তী শুল্কসংক্রান্ত জটিলতার পর এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।’ এছাড়া, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আরও বেশি প্রবেশের সুযোগ পাওয়ার বিষয়ে আলোচনা করেন।

বেইজিংয়ে রাষ্ট্রীয় সফরে শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার (১৪ মে) রাতে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে পরিচিত চীন গেল বছর ট্রাম্প শুল্ক আরোপ করার আগে সামান্য পরিমাণে যুক্তরাষ্ট্রের তেল কিনেছিল। এছাড়া তারা যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন কেনা নাটকীয়ভাবে কমিয়ে দিয়ে ব্রাজিলের দিকে ঝুঁকেছিল।

শি জিনপিংয়ের সাথে বৈঠকে ট্রাম্প ভিসা কার্ডের বিষয়টিও উত্থাপন করেন। তিনি চীনের ক্রেডিট কার্ড বাজারে যুক্তরাষ্ট্রের কার্ডগুলোর জন্য আরও বড় পরিসরে ব্যবসায়ের সুযোগ চেয়েছেন। 

সূত্র : ইন্ডিয়া টাইমস

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   তেল কেনা   সম্মত চীন   ডোনাল্ড ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close