শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
আবার যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার করতে দিলে দেশের নাম ভুলিয়ে দেব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:২৩ পিএম
মানুচেহের মোত্তাকি

মানুচেহের মোত্তাকি

যদি ফের যুদ্ধ শুরু হয় এবং যুক্তরাষ্ট্রকে বাহরাইন ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে বাহরাইনের মানুষকে দেশের নাম ভুলিয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান।

বৃহস্পতিবার (১৪ মে) ইরানের আইনপ্রণেতা ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মানুচেহের মোত্তাকি এমন হুমকি দেন।

তিনি বলেন, “যদি যুদ্ধ বাধে এবং বাহরাইন আবারও তাদের ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারে দেয়, তাহলে বাহরাইনে আমরা এত বেশি হামলা চালাব যে তারা তাদের নাম ভুলে যাবে।”

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা চালানোর পর যুদ্ধকে বাহরাইন আরও উস্কে দিয়েছে বলেও অভিযোগ করেছেন মানুচেহের মোত্তাকি। 

তিনি বলেছেন, “আলি খামেনিকে হত্যার পর আমাদের প্রতি সহানুভূতি না দেখিয়ে তারা জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ইরানের বিরুদ্ধে তোলা একটি রেজ্যুলেশনে সমর্থন জানিয়েছে।”

এছাড়া গত এপ্রিলে ইস্তাম্বুলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নেও বাহরাইন ইরানের বিরুদ্ধে একটি বিল পাস করানোর চেষ্টা করেছে বলে দাবি করেছেন মানুচেহের মোত্তাকি।

কিন্তু ইরান কূটনৈতিক মাধ্যম এবং অন্যান্য দেশের সহায়তায় এটি আটকাতে সমর্থ হয়েছে— উল্লেখ করেন তিনি।

এদিকে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। গেল ফেব্রুয়ারিতে ইরানে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালায় তখন বাহরাইনে ব্যাপক হামলা চালায় তেহরান। এমনকি দেশটির বিভিন্ন হোটেলেও তাদের ড্রোন আঘাত হানে। 

ইরান দাবি করেছিল, যুক্তরাস্ট্রের সেনারা ঘাঁটি ছেড়ে হোটেলে আশ্রয় নিয়েছে।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহার   দেশের নাম ভুলিয়ে   ইরান   বাহবাইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close