রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী কৃষি পরিবেশ বিষয়ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইয়াস আয়োজিত আয়োজিত কৃষি পরিবেশ বিষয়ক কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় উক্ত অনুষ্ঠান শেষ হয়েছে। 

স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক ও প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান, কৃষক সেবা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, নুর হোসেন হলের হল সুপার ও ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাফিজুর রহমান হাফিজ, এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী অধ্যাপক সুস্মিতা শারমিন, নাসিক প্লান্ট অ্যান্ট পট লিমিটেডের পরিচালক মো. শাহিনুর ইসলাম শাহিন। এছাড়াও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

গতকাল কৃষি ও পরিবেশ বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন, প্রেজেন্টেশন এবং অন্যান্য প্রতিযোগিতায় যারা ভালো ধারণা ও মতামত তুলে ধরেছেন আজ তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বক্তারা এবং উপস্থিত অন্যান্যরা তাদের আলোচনায় কৃষি ও পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন। তারা বলেন, পরিবেশের ক্ষতি সাধন না করে কৃষির উন্নয়ন ঘটাতে হবে। কৃষির টেকসই উন্নয়নের জন্য আমাদেরকে পরিবেশের সুরক্ষার প্রতি দৃষ্টি রাখতে হবে। 

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি ও পরিবেশ নিয়ে বেশ সচেতন। আমাদের উচিত হবে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে কৃষির সঠিক সম্প্রসারণ করে সরকারকে সহযোগিতা করা। তাহলেই আমাদের জনবহুল এই দেশ নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। আমরা বসবাসের জন্য একটি নিরাপদ পরিবেশ লাভ করব। পরিবেশের ক্ষতি সাধন করে কোনোভাবেই কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব না। কৃষি বলতে শুধু শস্য উৎপাদনকে পরিগণিত করলে হবে না। খাদ্য, শস্য, মাছ, মাংস উৎপাদনের সবই আমাদের কৃষির অন্তর্ভুক্ত। উপস্থিত সকলকে নিরাপদ কৃষি নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করতে বলেন। 

কৃষি ও পরিবেশ বিষয়ক এমন কর্মশালায় অংশগ্রহণ করতে পেরে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মে) এ কর্মসূচি শুরু হয়ে আজ শেষ হয়েছে। 

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close