শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
আবু সাঈদ হত্যা
বেরোবির সাবেক উপাচার্য হাসিবুর রশিদ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:৪৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সাজাপ্রাপ্ত আসামি ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) ড. হাসিবুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৬ মে) রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ওসি মো. মেজবাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ আবু সাঈদ হত্যা মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গত ৯ এপ্রিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশিদ বাচ্চুকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. হাসিবুর রশিদ বাচ্চু।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  আবু সাঈদ হত্যা   বেরোবি   সাবেক উপাচার্য   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close