সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
কুবির সঙ্গে কাজ করতে আগ্রহী পাকিস্তানি বিশ্ববিদ্যালয়
কুবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ বিভিন্ন একাডেমিক কার্যক্রমে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব কম্পিউটার অ্যান্ড ইমার্জিং সায়েন্সেস (ফাস্ট-এনইউসিইএস)। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক শিক্ষা অফিসের প্রধান মির্জা ওয়াকার বেগের সঙ্গে কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের প্রতিনিধিদের বৈঠক হয়েছে।

শনিবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে কুবরি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান ও আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে মির্জা ওয়াকার বেগ জানান, ফাস্ট-এনইউসিইএসের করাচি, লাহোর, ইসলামাবাদ, পেশোয়ার, চিনিওট-ফয়সালাবাদ ও মুলতানসহ ৬ টি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনিময় কর্মসূচি চালুর বিষয়ে তারা আগ্রহী। 

এছাড়া বৈঠকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে যাওয়া শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য টিউশন ফি মওকুফ, আবাসন সুবিধা, গ্রীষ্মকালীন স্কুল এবং দীর্ঘ ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ দেওয়ার বিষয়েও আগ্রহ প্রকাশ করা হয়।

এ ছাড়া বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর শিক্ষার্থীদের বাধ্যতামূলক ইন্টার্নশিপের ক্ষেত্রে পাকিস্তানের শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তার প্রতিশ্রুতিও দেন ফাস্ট-এনইউসিইএসের প্রতিনিধি। 

একইভাবে পাকিস্তান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কুবির প্রতিনিধিরা।

মশিউর রহমান বলেন, “পাকিস্তানি প্রতিনিধিরা মূলত গত ১১ মে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডর শিক্ষা মেলায় অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন। সেই সূত্রে তাদের সঙ্গে আমার কথা হয় এবং ব্যক্তিগতভাবে তাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানাই। সেই আমন্ত্রণের ভিত্তিতেই তারা আজ আমাদের ক্যাম্পাসে এসেছেন এবং বৈঠকে অংশ নিয়েছেন।”

তিনি আরও বলেন, “বৈঠকে দুই পক্ষই শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করেছে। আমাদের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করিম শুরু থেকেই বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন। অন্য একটি দাপ্তরিক বৈঠকের কারণে তিনি উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন।”

মশিউর রহমান বলেন, “তুরস্ক, আলজেরিয়া ও মালয়েশিয়ার পর পাকিস্তানেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন একটি সুযোগের দরজা খুলতে যাচ্ছে। ফাস্ট-এনইউসিইএস মূলত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর একটি বিশ্ববিদ্যালয়। আমাদের বিজ্ঞানভিত্তিক বিভাগগুলো এ সহযোগিতা থেকে বিশেষভাবে উপকৃত হবে বলে আমি মনে করি।”

বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে উপহার বিনিময় হয়। পরে মির্জা ওয়াকার বেগ কুবির নতুন ক্যাম্পাস পরিদর্শন করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কুবি   পাকিস্তানি বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close