রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে দফায় দফায় সংঘর্ষ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

রোববার (১৭ মে) সকালে দফায় দফায় সংঘর্ষে শহীদ মিনার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দিয়ে সরকার প্রজ্ঞাপন জারি করার পর থেকেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

রোববার সকালে আন্দোলন ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগত কিছু ব্যক্তি ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আহত শিক্ষার্থীদের ক্যাম্পাসে ছুটোছুটি করতে দেখা যায়। এ সময় পুরো শহীদ মিনার এলাকা আতঙ্কিত পরিবেশে রূপ নেয়।

গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং ক্যাম্পাসে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের ভিসি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষক থেকে নিয়োগ দিতে হবে। তাদের মতে, নিজস্ব শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো ও বাস্তব সমস্যার সঙ্গে বেশি পরিচিত হওয়ায় অভ্যন্তরীণ শিক্ষক থেকে ভিসি নিয়োগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ডুয়েট   নতুন ভিসি   নিয়োগ   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close