সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
আন্তর্জাতিক
খাসোগি হত্যার রহস্য, ফ্রান্সে সৌদি যুবরাজের বিরুদ্ধে তদন্ত শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ফ্রান্সে কয়েকটি এনজিও-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে ইউরো নিউজ।

প্রতিবেদনের তথ্য মতে, ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) নামের এনজিওগুলো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, ফরাসি এক তদন্তকারী বিচারক সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ ও হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করবেন।

যুক্তরাষ্ট্রে বসবাসরত এই ভিন্নমতাবলম্বী সাংবাদিককে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে হত্যা করা হয়। তার দেহ টুকরো টুকরো করা হয়েছিল এবং এখনো তা খুঁজে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো সরাসরি মোহাম্মদ বিন সালমানকে এ ঘটনার জন্য দায়ী করেছিল।

২০২২ সালের জুলাইয়ে সৌদি যুবরাজের ফ্রান্স সফরের সময় ট্রায়াল ইন্টারন্যাশনাল এবং ডেমোক্রেসি ফর দ্য অ্যারাব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিওএন)—(যে সংস্থায় জামাল খাশোগি কাজ করতেন) আইনি পদক্ষেপ নেয়। পরে রিপোর্টার্স উইদাউট বর্ডারসও (আরএসএফ) মামলায় যোগ দেয়।

তবে, ফ্রান্সের ন্যাশনাল অ্যান্টি-টেররিজম প্রসিকিউটরস অফিস (পিএনএটি) প্রথমে তদন্ত শুরুর বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, এ ধরনের অপরাধে অভিযোগ দায়ের করার আইনি অধিকার এনজিওগুলোর নেই।

এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে আরএসএফ-এর আইনজীবী ইমানুয়েল দাওয়াদ। তিনি অভিযোগ করেন, সৌদি কর্তৃপক্ষকে অসন্তুষ্ট না করতে এবং ফ্রান্সের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য বাস্তববাদী রাজনীতি করা হয়েছে।

এনজিওগুলো মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে নির্যাতন ও জোরপূর্বক গুমের সহযোগিতার অভিযোগ এনেছে। তাদের দাবি, তিনি তার অধীনদের দিয়ে জামাল খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

ফরাসি আপিল আদালতের মতে, এই ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

পিএনএটি নিশ্চিত করেছে যে, মানবতাবিরোধী অপরাধ ইউনিটের একজন তদন্তকারী বিচারক এখন অভিযোগটি পরীক্ষা করে দেখবেন।

যদিও ডিএডব্লিওএন শেষ পর্যন্ত মামলায় সরাসরি পক্ষ হতে পারছে না, তবুও সংস্থাটি এই পদক্ষেপকে ন্যায়বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে স্বাগত জানিয়েছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  খাসোগি হত্যা   সৌদি যুবরাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close