শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি বুকওয়ার্মস অফ এইচএসটিইউ’র নেতৃত্বে সাদিয়া-সাঈদ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বইপ্রেমীদের সংগঠন বুকওয়ার্মস অফ এইচএসটিইউ’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন হয়েছে। সভাপতি কৃষি অনুষদের শিক্ষার্থী সাদিয়া নুসরাত ও সাধারণ সম্পাদক ভেটেরেনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থী দেলোয়ার হোসেন সাঈদ মনোনীত হয়েছেন। 

রোববার (১৭ মে) বুকওয়ার্মস অফ এইচএসটিইউ’র নতুন এ কমিটি গঠন করা হয়।

সাংগঠনিক পদে মো. নাহিদুল ইসলাম আবির, কোষাধ্যক্ষ পদে এ.বি.এম সাজিদ আশরাফ, লাইব্রেরিয়ান পদে মোছা. সায়েমা আফরিন, আইটি সম্পাদক পদে সাদিক খান, দপ্তর সম্পাদক পদে কানিজ মুর্শিদা, প্রচার সম্পাদক পদে সিফাত জাহান নাইস, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পদে শিহাব মাহমুদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাজ ইমতিয়াজ পৃথিল, ম্যাগাজিন সম্পাদক পদে তাবাসসুম ও সমাজকল্যাণ সম্পাদক পদে বৈশাখী আক্তার মনোনীত হয়েছেন। 

নবগঠিত কমিটির সভাপতি সাদিয়া নুসরাত বলেন, “প্রিয় পাঠক এবং সাহিত্যপ্রেমী, বই শুধু কাগজ এবং কালির সমাহার নয়। এটি জ্ঞানের ভাণ্ডার, সংস্কৃতির আয়না এবং সমাজ পরিবর্তনের একটি মাধ্যম। বুকওয়ার্মস এই বিশ্বাসেই প্রতিষ্ঠিত।”

তিনি আরও বলেন, “আমরা নতুন পাঠক সৃষ্টি করতে এবং জ্ঞান বিনিময় করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাঠচক্রে সাহিত্য আলোচনা, বই বিনিময় এবং সমকালীন বিষয় নিয়ে আলোচনার মাধ্যমে আমরা আমাদের সাহিত্য-সংস্কৃতি সংরক্ষণ ও প্রচার করছি এবং সমাজে সচেতনতা ও চিন্তাশীলতা বৃদ্ধি করছি।”

সাদিয়া নুসরাত বলেন, “প্রতিটি বই একটি নতুন জগতের দরজা খোলে। প্রতিটি পাঠ একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। আমরা বিশ্বাস করি, একটি পড়ুয়া সমাজই একটি সচেতন ও প্রগতিশীল সমাজ। আমাদের সাথে যোগ দিন। বইয়ের আলোতে নিজেকে এবং সমাজকে আলোকিত করুন।”

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাঈদ বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির পড়াশোনার ফাঁকে আমরা অনেক সময়ই ভুলে যাই যে, শুধু সমীকরণ আর কোড দিয়ে একজন পূর্ণ মানুষ তৈরি হয় না। পড়ার অভ্যাস আমাদের ভাবতে শেখায়, সমস্যাকে ভিন্নভাবে দেখতে শেখায় এবং নিজেকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে।”

তিনি আরও বলেন, “বুকওয়ার্মস সেই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছে। এখানে আমরা বই পড়ি, আলোচনা করি এবং একে অপরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নিই। আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট—ক্যাম্পাসে বই পড়ার একটা সুস্থ সংস্কৃতি গড়ে তোলা, বুদ্ধিবৃত্তিক চর্চাকে তরান্বিত করা ও সাহিত্য অনুরাগী মানুষদের সংস্পর্শে আমাদের মনের খোরাক আরো সমৃদ্ধ করা।”

হোসেন সাঈদ বলেন, “যদি মনে করেন বইয়ের পাতায় এখনো কিছু খোঁজার আছে, তাহলে আমরা আপনার জন্যই আছি।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close