শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
প্রিয় ক্যাম্পাস
স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার
বিএম ফয়সাল, কুবি
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৩:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর কুমার দেশের স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মাননা ‘প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড (PRSA)’ এর জন্য মনোনীত হয়েছেন।

রোববার (১৭ মে) বাংলাদেশ স্কাউটসের পরিচালক (প্রোগ্রাম) মোসা. মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, ঢাকা জেলা রোভারের অধীন ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপের হয়ে তিনি এ সম্মাননার জন্য মনোনয়ন পান। দীর্ঘমেয়াদি বিভিন্ন স্কাউটিং কার্যক্রম, প্রশিক্ষণ ও জাতীয় পর্যায়ের মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে তিনি চূড়ান্তভাবে নির্বাচিত হন।

স্কাউটিং কার্যক্রমে কিশোর কুমার বিভিন্ন ব্যাজ অর্জনের পাশাপাশি চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণ সম্পন্ন করেন। এছাড়া তিনি স্কাউট ইউনিট লিডার বেসিক ও অ্যাডভান্স কোর্স সম্পন্ন করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্যাম্পে অংশ নিয়েছেন।

এছাড়াও, তিনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণ করেন। এছাড়া গত বছর এশিয়া প্যাসিফিক রিজিওনাল ফটো কনটেস্টে রৌপ্য পদক অর্জন করেন।

প্রতিক্রিয়ায় কিশোর কুমার এ অর্জনের জন্য মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবার, স্কাউটস সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক-সহপাঠীদের সহযোগিতা ও অনুপ্রেরণার কথাও স্মরণ করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্কাউট   রাষ্ট্রপতি পদক   কুবি শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close