সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রযুক্তি
টেকনোর ঈদুল আজহা মেগা গিফট বিজয়ীদের নিয়ে বিশেষ আয়োজন
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চলমান ঈদুল আজহা মেগা ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ঈদ উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো বাংলাদেশ। এই ক্যাম্পেইনে সৌভাগ্যবান ক্রেতারা জিতে নিচ্ছেন আকর্ষণীয় মেগা পুরস্কার ও ক্যাশব্যাক। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্টে অবস্থিত টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজন করা হয় বিশেষ ‘মেগা গিফটস গিভঅ্যাওয়ে’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে টেকনোর কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা। বিশেষ এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

টেকনো ক্যামন ৫০ আলট্রা কিনে ঢাকার বাসাবোর মো. জামাল উদ্দিন জিতেছেন একটি ইলেকট্রিক বাইক, আর জয়পুরহাটের নাসিম এই ক্যাম্পেইনের মাধ্যমে পেয়েছেন একটি ল্যাপটপ। এছাড়াও পোভা কার্ভ ২ ও ক্যামন ৫০ আলট্রা কেনা আরও অনেক ক্রেতা পেয়েছেন টেকনো বাডস, ব্যাকপ্যাক এব অন্যান্য এআইওটি ডিভাইসসহ আকর্ষণীয় উপহার। টেকনোর ফ্ল্যাগশিপ স্টোরে নিজেদের বিশেষ ঈদ মুহূর্ত উদযাপন করেন বিজয়ীরা।

ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত ১ মে থেকে এবং এটি চলবে ঈদুল আজহা পর্যন্ত, ফলে আরও অনেক গ্রাহকের জন্য আকর্ষণীয় পুরস্কার ও ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ থাকছে ক্যাম্পেইন শেষ হওয়া পর্যন্ত।

ক্যাম্পেইনটির আওতায় গ্রাহকরা টেকনো ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের যেকোনো একটি স্মার্টফোন কিনে জিতে নিতে পারেন ইলেকট্রিক বাইক, ল্যাপটপ, টেকনোর এআইওটি পণ্য ও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এছাড়াও থাকছে টিডব্লিউএস ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ আরও বিশেষ সব উপহার।

টেকনো গ্রাহকদের নিকটস্থ আউটলেটে গিয়ে নির্ধারিত ক্যামন সিরিজ অথবা পোভা সিরিজের স্মার্টফোন কিনে এই ঈদুল আজহা পরবর্তী সৌভাগ্যবান বিজয়ী হওয়ার সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  টেকনো   ঈদুল আজহা   মেগা গিফট   বিজয়ীদের নিয়ে আয়োজন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close