সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১০:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের একটি ইসলামিক সেন্টারের মসজিদে বন্দুক হামলা চালিয়েছে দুই কিশোর। হামলায় ইসলামিক সেন্টারের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

হামলাকারী দুই কিশোরের মরদেহও উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার পর তারা নিজেদের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে।

সীমান্তবর্তী শহর স্যান ডিয়েগোর ইসলামিক সেন্টারটি মূলত একটি ইসলামি স্কুল। হামলার শিকার মসজিদটি ওই প্রতিষ্ঠানের অংশ এবং এটি শহরের অন্যতম বড় মসজিদ হিসেবে পরিচিত।

ঘটনার সময় ইসলামি স্কুলটিতে ক্লাস ও অন্যান্য নিয়মিত কার্যক্রম চলছিল। তবে হামলায় কোনো শিশু হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্যান ডিয়েগোর শীর্ষ পুলিশ কর্মকর্তা স্কট ওয়াল রয়টার্সকে বলেন, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মুসলিমবিদ্বেষ থেকেই হামলাটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্তে সহায়তার জন্য এফবিআইয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

পুলিশ জানায়, নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। অন্যদিকে মসজিদ থেকে কিছু দূরে একটি গাড়ির ভেতর থেকে হামলাকারী দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনের বয়স ১৭ এবং অন্যজনের ১৯ বছর।

এক সংবাদ সম্মেলনে স্কট ওয়াল বলেন, ‘প্রাথমিক পর্যবেক্ষণে আমাদের ধারণা, হামলার পর নিজেদের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে তারা।’

আসন্ন ঈদুল আজহার আগে ঘটে যাওয়া এ হামলায় উদ্বেগ ও শোক ছড়িয়ে পড়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে।

সূত্র : রয়টার্স

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   মসজিদ   বন্দুক হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close