শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
প্রিয় ক্যাম্পাস
বিইউ রেডিও’র নতুন কমিটি ঘোষণা: সভাপতি নাজমুল, সম্পাদক ইয়াদুল আমিন
ববি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:২৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ক্যাম্পাসভিত্তিক সংগঠন “বিইউ রেডিও” এর ২০২৫-২৬ সেশনের নতুন এক্সিকিউটিভ কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ১১ ব্যাচের মো. নাজমুল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ১১ ব্যাচের ইয়াদুল আমিন।

নতুন কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত জাহান ও সম্রাট খান। এছাড়া জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোজাম্মেল হোসেন ও বর্ষা ইসলাম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন— হেড অব প্রোগ্রাম হিসেবে মোহাম্মদ মোস্তাকিম (১২ ব্যাচ), হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো. মুশফিক রহমান (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব পাবলিক রিলেশন হিসেবে মো. আলিফ খান বাপ্পী (১৩ ব্যাচ), হেড অব ব্রডকাস্ট হিসেবে আসাদুজ্জামান নাদিম (১২ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ব্রডকাস্ট হিসেবে দীপঙ্কর দেবনাথ দীপু (১২ ব্যাচ), হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে ওয়াসিম আকরাম (১১ ব্যাচ), অ্যাসিস্ট্যান্ট হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট হিসেবে মো. মিনহাজুর রহমান শিহাব (১২ ব্যাচ), ট্রেজারার হিসেবে আফসানা (১২ ব্যাচ), অফিস সেক্রেটারি হিসেবে তাবেরা (১২ ব্যাচ), হেড অব গ্রাফিক্স হিসেবে দেবজ্যোতি সুতার (১২ ব্যাচ) এবং হেড অব ওয়েব ডেভেলপার হিসেবে মো. রিয়াজুল হক সোহান (১২ ব্যাচ)।

নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, বিইউ রেডিওকে আরও গতিশীল, সৃজনশীল ও শিক্ষার্থীবান্ধব প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে তারা একযোগে কাজ করবেন। 

পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা, সৃজনশীল অনুষ্ঠান, সামাজিক সচেতনতা এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, বিইউ রেডিও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণমাধ্যমভিত্তিক কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close