শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
রোনালদোকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে পর্তুগাল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৪৭ পিএম
ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো

ক্রিস্তিয়ানো রোনালদো বলেছিলেন, ফিট থাকলে অবশ্যই পরবর্তী বিশ্বকাপে খেলবেন। সেই কথাই রাখলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের জন্য ২৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পর্তুগাল। পর্তুগিজ স্কোয়াডে আছেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি ফুটবলার। ফিফার নিয়ম অনুযায়ী দল ঘোষণা করতে হবে ২৩ থেকে ২৬ জনের। তাই এই দল থেকে বাদ পড়বেন একজন।

সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। এই স্কোয়াডে জায়গা পাওয়ার মাধ্যমে রোনালদো রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন। এটি হতে পারে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপও। আর্জেন্টিনার দলে লিওনেল মেসি থাকলে তিনিও খেলবেন ষষ্ঠ বিশ্বকাপ।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজের স্কোয়াডে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়দের সঙ্গে একঝাঁক তরুণ খেলোয়াড়ের সংমিশ্রণ। আজ মঙ্গলবার ঘোষিত এই স্কোয়াডে চারজন গোলরক্ষক, ৯ জন ডিফেন্ডার, ছয়জন মিডফিল্ডার ও আটজন ফরোয়ার্ড আছেন। 

বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলিয়ো।

ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো।

মিডফিল্ডার: রুবেন নেভেস, স্যামুয়েল কস্তা, হোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা।

ফরোয়ার্ড: হোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্তিয়ানো রোনালদো।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  রোনালদো   বিশ্বকাপ   পর্তুগাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close