শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
সমকামিতার অভিযোগে ফের হাবিপ্রবিতে দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:১৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে  অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) রাতে বিশ্ববিদ্যালয়সংলগ্ন মহাবলীপুর এলাকার একটি মেসে এ ঘটনা ঘটে।

জানা যায়, ইংরেজি বিভাগের সাগর নামের ২৪ ব্যাচের এক শিক্ষার্থীকে সমকামি হিসেবে অভিযুক্ত করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জেরার মুখে অভিযোগ স্বীকার করে নেয় নীলফামারী থেকে পড়তে আসা ঐ শিক্ষার্থী এবং হাবিপ্রবিতে সমকামিতার সাথে যুক্ত কয়েকজন শিক্ষার্থীর নামও বলেন। 

তিনি উল্লেখ করে বলেন, ফুড প্রসেস এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ারও এ কাজের সাথে জড়িত। তবে এমন অভিযোগকে অস্বীকার করেছে শাহরিয়ার নামের ঐ শিক্ষার্থী। 

নাম না প্রকাশ করে অভিযুক্ত শিক্ষার্থী আরও বলেন, আর্কিটেকচার বিভাগের ২৫ ব্যাচেরও একজন সমকামি শিক্ষার্থী রয়েছে। সেইসাথে ৩-৪ জন শিক্ষকেরও জড়িত থাকার বিষয়ে সন্দেহ করেছেন শিক্ষার্থীরা। তবে তাদের পরিচয় প্রকাশ পাইনি। 

ঘটনার পর শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে দুই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে এবং তাদের পুলিশে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নওশের ওয়ান বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়। পরে উপাচার্য মহোদয়ের অনুমতিক্রমে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শৃঙ্খলাবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গত ১৬ মে একই ধরনের অভিযোগে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল বলেও জানা গেছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close