শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান খসড়া চুক্তির ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার খসড়া চুক্তির ঘোষণা আগামী কয়েক ঘণ্টার মধ্যে আসতে পারে। 

শুক্রবার (২২ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

খসড়ায় যেসব শর্ত বা প্রস্তাব আছে তার কিছু অংশ পাওয়া গেছে। সেগুলো হলো—সব ফ্রন্টে তাৎক্ষণিক, চূড়ান্ত, নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে স্থল, সাগর ও আকাশ। সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকার। সামরিক অভিযান এবং প্রচারযুদ্ধ (মিডিয়া ওয়ার) বন্ধ করা। সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি। আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।

এছাড়া রয়েছে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ ব্যবস্থা গঠন। সাত দিনের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা। চুক্তির শর্তাবলী মেনে চলার বিনিময়ে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার। খসড়া চুক্তিতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের প্রতি আনুগত্যের পুনর্ব্যক্তকরণ। উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে।

সূত্র : আল-আরাবিয়া

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র-ইরান   খসড়া চুক্তির ঘোষণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close