শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
অর্থনীতি
রাজধানীতে ‘লা-অর্গানিক’কে জরিমানা ও ‘প্রকৃতি ফুড’ সিলগালা করল বিএসটিআই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লাইসেন্স ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। 

শনিবার (২৩ মে) রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

‘লা-অর্গানিক’ বিএসটিআইয়ের লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই ও ২০ কেজি বাটার জব্দ করা হয়।

অপরদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত ‘প্রকৃতি ফুড’কে বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বিপণন করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের পণ্য জব্দপূর্বক ধ্বংস ও প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার ফারদিন ইসলাম, পরীক্ষক আহসান হাবীব খান।

অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১১’-এর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   লা-অর্গানিককে জরিমানা   প্রকৃতি ফুড সিলগালা   বিএসটিআই  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close