সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
অর্থনীতি
ব্র্যাকের উদ্যোগে ২৫ নারী উদ্যোক্তার প্রশিক্ষণ সম্পন্ন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘দক্ষ তরুণ টেকসই ডেইরি’- এ স্লোগানকে সামনে রেখে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে তরুণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মে) বগুড়ার শেরপুর উপজেলার সাধুবাড়ীতে ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটে এই ‘টেকসই ডেইরি উন্নয়ন’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়। 

কর্মশালায় সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া ও জয়পুরহাট জেলার ২৫ তরুণ নারী উদ্যোক্তা অংশ নেন।

কর্মশালায় ডেইরি শিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে একই সাথে খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির সঠিক ব্যবহার ও ব্যবসায় পরিচালনার বিভিন্ন কৌশলগত দিক সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী ধারণা দেওয়া হয়।

শিক্ষিত যুব ও নারী সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার লক্ষ্যে ব্র্যাক ডেইরি সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের থাকা-খাওয়া ও যাতায়াতসহ যাবতীয় খরচ ব্র্যাক ডেইরি বহন করেছে এবং প্রশিক্ষণ শেষে সফলভাবে উত্তীর্ণদের মাঝে সার্টিফিকেট দেওয়া হয়। উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের বেকারত্ব দূরীকরণ এবং দুধে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের শাহজাদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন মিল্ক কালেকশন ও প্রোডিউসার সার্ভিস বিভাগ ডেপুটি ম্যানেজার ডা. মারুফ উদ্দিন, বগুড়া অঞ্চল আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মো. আবু বকর সিদ্দিক, ব্র্যাক কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট প্রিন্সিপাল ড. মো. আহসান হাবিব। এক্সটার্নাল রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. জালাল উদ্দিন সরদার এবং চেয়ারম্যান প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্র্যাকের উদ্যোগ   নারী উদ্যোক্তার প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close