বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
অর্থনীতি
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ড. জোবায়দুর রহমান পদত্যাগ করেছেন। গত বছরের ২৩ জুলাই ইসলামী ব্যাংকের বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

ড. জোবায়দুর রহমান ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে ফাইন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি বিশ্বের বিভিন্ন দেশে উচ্চপদস্থ একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কে অধ্যাপক ছিলেন এবং ইতালির বোকোনি বিশ্ববিদ্যালয় ও রাশিয়ার মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্বব্যাংকের একজন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে জোবায়দুর রহমান আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ ৭০টিরও বেশি দেশে আর্থিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি জাতীয় আর্থিক ব্যবস্থা জোরদারে ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোডস’ উদ্যোগের নকশা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন। জোবায়দুর রহমান জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসের (জেডইউএমএস) প্রতিষ্ঠাতা ও উপাচার্য।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইসলামী ব্যাংক   চেয়ারম্যান   পদত্যাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close