শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
স্বাস্থ্য
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:৩৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা গেছে ৫৬০ শিশু। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

বুধবার (২৭ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭২ জন শিশু এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৮৮ জন শিশু।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৫ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২ জন ঢাকা বিভাগে, ২ জন ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী বিভাগে একজন। 

এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৩৩ জন শিশু। ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৫ জন ঢাকা বিভাগের। এরপর চট্টগ্রাম বিভাগে ১৬৬ জন, বরিশালে ১৪০ জন এবং খুলনায় ৯৮ জন শিশু ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১০৩ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। এরপর গত ৭৩ দিনে দেশে মোট ৬৭ হাজার ৭৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ হাজার ৪৬৩ জন।

নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৮৩৪ জনের। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৯ হাজার ৯০৩ জন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close