শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
হাদিয়ার নামে চাঁদাবাজি করছে জামায়াত : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৩:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খাল কেটে কুমির নয় বরং ফসল, মাছ ও সফলতা এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। অন্যদিকে জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

আজ রোববার (৩১ মে) সকালে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য ও অভিযোগ করেন।

 সভায় রুহুল কবির বলেন, ‘ফেনীতে চাঁদাবাজির অভিযোগে জামায়াত নেতা বহিষ্কার হওয়ার ঘটনা এটাই প্রমাণ করে যে, জামায়াতের মধ্যেই চাঁদাবাজ আছে। তারা যেভাবে ছাত্রলীগের মধ্যে গুপ্ত হয়ে থেকেছে, ঠিক তেমনি জামায়াতের মধ্যেও গুপ্ত হয়ে চাঁদাবাজরা আছে।’
 
তিনি আরও বলেন, ‘এদেশের মানুষ ধর্মভীরু। তবে তারা জামায়াতকে পছন্দ করে না।’
 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফলতার কথা উল্লেখ করতে গিয়ে ’খাল কেটে কুমির নয়, এসেছে ফসল মাছ ও সফলতা’ বলেও মন্তব্য করেন রুহুল কবির। 

মিথ্যাচার না করে সরকারের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাদিয়ার নামে চাঁদাবাজি   জামায়াতে ইসলামী   রুহুল কবির রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close