শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
অর্থনীতি
চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৩:৪৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী প্রতারক চক্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ সোমবার (১ জুন) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তবে দেশের বিভিন্ন স্থানে একটি প্রতারক চক্র আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করছে বলে জানা গেছে।’
 
এনবিআর জানায়, স্বাভাবিক প্রক্রিয়ায় নিজ যোগ্যতায় যারা চাকরি পাবেন, তাদেরও অর্থের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে—এমন মিথ্যা প্রচারণার মাধ্যমে প্রতারণা করাই এ চক্রের মূল উদ্দেশ্য। যেসব প্রার্থী নিজ অযোগ্যতার কারণে চাকরি পাবেন না, তাদের কারও কারও কাছ থেকে নেওয়া অর্থ প্রতারক চক্রটি ফেরত দিতে পারে। তবে যারা নিয়মিত প্রক্রিয়ায় যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবেন, তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে নেওয়া অর্থ এই চক্রটি আত্মসাৎ করবে।
 
জনসচেতনতার উদ্দেশ্যে এনবিআর জানিয়েছে, আয়কর বিভাগের চলমান নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন এবং আয়কর বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে।
 
কাজেই আয়কর বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থ সংগ্রহকারী কোনো দুষ্ট চক্রের তথ্য পেলে তা সংশ্লিষ্ট কর কমিশনারের অফিসে অথবা জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে টেলিফোন নম্বর ০২-২২২২১৭৭৭৭ ও ইমেইল [email protected]এ যোগাযোগ করা যাবে। 

এ ধরনের প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য চাকরিপ্রার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনবিআর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা   সতর্ক করা   এনবিআর  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close